1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষঃ
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর পুষ্পস্তবক অর্পণ পিরোজপুর প্রেসক্লাবের পুষ্পমাল্য অর্পন ভাষা শহীদদের প্রতি এমপি মাসুদ সাঈদীর শ্রদ্ধাঞ্জলি পিরোজপুরে মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা

  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৩২৮ Time View

‎নিজেস্ব প্রতিবেদক : ‎পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।

‎শনিবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকারের সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎তিনি আরও বলেন, পিরোজপুর প্রেসক্লাব দীর্ঘদিন ধরে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে প্রেসক্লাব আরও শক্তিশালী হবে এবং পেশাদার সাংবাদিকতার মান আরও বৃদ্ধি পাবে—এমনটাই প্রত্যাশা।

‎মাসুদ সাঈদী নবনির্বাচিত সভাপতি এস. এম রেজাউল ইসলাম শামীম, সম্পাদক সাধারণ এস. এম. তানভীর আহমেদসহ কমিটির সকল সদস্যের সাফল্য কামনা করেন এবং সাংবাদিকদের স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার
আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24