1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষঃ
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর পুষ্পস্তবক অর্পণ পিরোজপুর প্রেসক্লাবের পুষ্পমাল্য অর্পন ভাষা শহীদদের প্রতি এমপি মাসুদ সাঈদীর শ্রদ্ধাঞ্জলি পিরোজপুরে মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত

বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী

  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২২২ Time View

নিজেস্ব প্রতিবেদক : জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হওয়ায় তার কার্যালয়ে গিয়ে ফুলের শুভেচ্ছা জানালেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাঈদী। মঙ্গলবার দুপুর ২ টায় শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মার্কেটে নব নির্বাচিত বিএনপি নেতা গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর অফিসে গিয়ে তাকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জহিরুল হক, পৌর আমীর ইসাহাক আলী খান, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, সদর উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি আল আমিন ফকির, পৌর ৮ নং যুব সেক্রেটারি রেদওয়ান রিয়াজ, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান আল মামুন, সাবেক ছাত্রদল নেতা মারুফ, ব্যবসায়ী সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

দীর্ঘ ১৭ বছর পর দি পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু সভাপতি, আহসানুল কবির সিনিয়র সহ সভাপতি ও মেহেদী হাসান সহ-সভাপতি নির্বাচিত হন।
এ সময় মাসুদ সাঈদী নব নির্বাচিত সভাপতিকে বলেন, অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে যেন দ্রব্যমূল্যের দাম বেশি যেন না রাখে এবং বাজারে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নতুন কমিটি সব সময় নজরদারি রাখবেন। তিনি আরো বলেন, বাজারের ভিতরে যেন যত্রতত্র দোকান বসিয়ে মানুষের ভোগান্তি তৈরি করা না হয় এবং কোন প্রকারের ভেজাল জিনিস বিক্রি করে ক্রেতাদের ঠকানো না হয় । ব্যবসা শুধু মুনাফার জন্যই নয় এটি এক প্রকারের জনসেবা। সবাই মিলে আগামীতে সুন্দর একটি বাংলাদেশ গড়তে একসঙ্গে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24