নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।
শনিবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকারের সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, পিরোজপুর প্রেসক্লাব দীর্ঘদিন ধরে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে প্রেসক্লাব আরও শক্তিশালী হবে এবং পেশাদার সাংবাদিকতার মান আরও বৃদ্ধি পাবে—এমনটাই প্রত্যাশা।
মাসুদ সাঈদী নবনির্বাচিত সভাপতি এস. এম রেজাউল ইসলাম শামীম, সম্পাদক সাধারণ এস. এম. তানভীর আহমেদসহ কমিটির সকল সদস্যের সাফল্য কামনা করেন এবং সাংবাদিকদের স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার
আশ্বাস দেন।
Leave a Reply