1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষঃ
পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত পিরোজপুরে গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন পিরোজপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা

পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের

  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৩ Time View

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা ছাত্রদলের কমিটির ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়ার আদেশ দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। এ সিদ্ধান্তে কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এ সিদ্ধান্ত আজ ( বুধবার) অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, পিরোজপুর জেলা শাখা ছাত্রদলের ঘোষিত কমিটির কার্যক্রম গত ৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে স্থগিত ঘোষণা করা হয়েছিল। তবে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে উক্ত ইউনিটের কার্যক্রমের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

গত ৩ সেপ্টেম্বরে পিরোজপুরে শিল্পকলা
অডিটোরিয়ামে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের জেলা কমিটির কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় কমিটি। তবে জেলা ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়ে এ ঘটনা তাদের কোন সম্পৃক্ততা ছিল না। তবে দলের হাইকমান্ডের সিদ্ধান্ত নিয়ে তাদের কোন অভিযোগ নেই এবং দলের সিদ্ধান্ত তারা মেনে নিয়ে অপেক্ষা করবেন। এরপর প্রায় ৩ মাস পরে জেলা কমিটি উপর থেকে সাংগঠনিক
কার্যক্রমের স্থগিতাদেশ তুলে নেওয়া হয়।
এ বিষয় জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার ও সাধারণ সম্পাদক মাহামুদ হাসাব শাহীন জানান, সব অবস্থায় দলের সব সিদ্ধান্ত মেনেই রাজনীতি করেছি। আগামীদিনেও দলের সিদ্ধান্ত মেনে সংগঠন পরিচালনা করবো। তবে আমার কেন্দ্রীয় ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24