1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষঃ
পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত পিরোজপুরে গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন পিরোজপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা

পিরোজপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত

  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৩২৩ Time View

নিজেস্ব প্রতিবেদক  : পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, দক্ষিনাঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে এ মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত, মহিউদ্দিন মল্লিক নাসির ও মরহুম গাজী নুরুজ্জামান বাবুলের একমাত্র ছেলে গাজী কামরুজ্জামান শুভ্র। এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রয়াত গাজী বাবুলের ভাগিনা বাংলাদেশ টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সাজু মুনতাসীর।

এসময় বক্তারা প্রয়াত সাবেক গাজী নুরুজ্জামান বাবুলের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনের স্মৃতিচারন করে বলেন, দলের দুর্দিনে পিরোজপুর জেলা বিএনপির অবিসংবাদিত নেতা ছিলেন তিনি। তাঁর ত্যাগ ও তিতিক্ষা পিরোজপুর জেলা বিএনপিকে সুসংগঠিত করেছে। তাঁর মৃত্যুতে পিরোজপুর জেলা বিএনপির অপূরনীয় ক্ষতি হয়েছে।

আলোচনা শেষে গাজী নুরুজ্জামান বাবুলের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24