গত ১৭ বছরে পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের বিচারের দাবিতে পিরোজপুর জেলা কৃষক দল মানববন্ধন করেছে । রোববার দুপুর ১২ টায় পিরোজপুরের সি অফিস চত্বরে মানববন্ধন করেন জেলা কৃষক দল এর নেতা কর্মীবৃন্দ।
মানববন্ধনে পিরোজপুর জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চুর সভাপতিত্বে জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষকদলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আক্তার লায়ন হোসেন সেন্টু, কৃষক দল বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন, জেলা বিএনপির সদস্য সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান মাসুম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাবিব খান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিত রশিদ বাপ্পি, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শেখ, সদর উপজেলা কৃষকদলের সভাপতি আতিকুর রহমান পারভেজ।
এ সময় বক্তারা বলেন কৃষকরা জাতির মেরুদন্ড। বাংলাদেশের প্রায় ৮২ ভাগ মানুষ কৃষি কাজের সাথে জড়িত আছে। তাদেরকে অবন্তিত এবং তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে গত ১৭ বছর ধরে সীমাহীন লুটপাত ও দুর্নীতি করেছে পিরিজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতই অনিয়ম এবং দুর্নীতি হয়েছে যে এতদিন যাবত যে কৃষি সরঞ্জাম গুলো এসেছে সেগুলো কিছুই পাইনি। বক্তারা আরো বলেন ফ্যাসিবাদের দোসররা এ দেশে এখনো ঘাপটি মেরে আছে তার উদাহরণস্বরূপ এই দুর্নীতিগ্রস্ত অফিসগুলো। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে এদেরকে আইনের আওতায় এ শাস্তির ব্যবস্থা করুন।
Leave a Reply