1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষঃ
পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত পিরোজপুরে গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন পিরোজপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা

পিরোজপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন

  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৪৫ Time View

জনগণকে ভূমি উন্নয়ন কর পরিশোধে উদ্বুদ্ধ করা এবং সচেতন বাড়াতে পিরোজপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে সদর উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে মেলা প্রাঙ্গনে মিলিত হয়।
জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে ভূমি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, অনুষ্ঠনের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) এস.এম. আল-আমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “ভূমি সংক্রান্ত সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই মেলার আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষ যেন সহজে খতিয়ান, নামজারি, পর্চা ও অনলাইন সেবা সম্পর্কে জানতে ও পেতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”
মেলায় বিভিন্ন স্টলে ভূমি সংক্রান্ত আধুনিক সেবা, ডিজিটাল রেকর্ড যাচাই, অভিযোগ গ্রহণসহ নানা সেবা দেওয়া হচ্ছে। তিন দিনব্যাপী এ মেলা চলবে ২৭ মে পর্যন্ত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24