1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষঃ
পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত পিরোজপুরে গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন পিরোজপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা

পিরোজপুরে জেলা সাব-রেজিস্টার অফিসে ঘুষ বন্ধের দাবিতে কৃষক দলের মানববন্ধন

  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৮১ Time View

পিরোজপুর জেলা সাব-রেজিস্টার অফিসে জমি রেজিষ্ট্রেশনের সময় ঘুষ দাবির অভিযোগের প্রতিবাদে এবং দুর্নীতির অবসানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পিরোজপুর জেলা কৃষক দল। রবিবার সকালে শহরের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চুর সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষকদলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আক্তার লায়ন হোসেন সেন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন, পিরোজপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান মাসুম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাবিব খান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিত রশিদ বাপ্পি, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শেখ এবং সদর উপজেলা কৃষকদলের সভাপতি আতিকুর রহমান পারভেজ।
বক্তারা বলেন, জমি রেজিস্ট্রেশনের মত গুরুত্বপূর্ণ কাজে ঘুষ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। সরকারি একটি গুরুত্বপূর্ণ দপ্তর হওয়া সত্ত্বেও সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। তারা অবিলম্বে এই ঘুষ বাণিজ্য বন্ধ করে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের আহ্বান জানান।
এ সময় বক্তারা আরও জানান, ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24