1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষঃ
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর পুষ্পস্তবক অর্পণ পিরোজপুর প্রেসক্লাবের পুষ্পমাল্য অর্পন ভাষা শহীদদের প্রতি এমপি মাসুদ সাঈদীর শ্রদ্ধাঞ্জলি পিরোজপুরে মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত

নতুন মনিটাইজেশন প্রোগ্রাম নিয়ে আসছে ফেসবুক

  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩০৪ Time View

কনটেন্ট ক্রিয়েটরদের সুবিধার্থে এবার নতুন কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম নিয়ে এসেছে মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। নতুন এ সংস্করণে কনটেন্ট ক্রিয়েটররা একক প্ল্যাটফর্ম থেকেই বিভিন্ন ধরনের কনটেন্ট থেকে অর্থ উপার্জন করার সুযোগ পাবেন। সম্প্রতি ফেসবুক তার নিউজ সেকশনে এ সংক্রান্ত তথ্য তুলে ধরে জানিয়েছে, নতুন এই সংস্করণে ইন-স্ট্রিম অ্যাডস, রিল অ্যাডস এবং পারফরম্যান্স বোনাসকে একটি একক প্ল্যাটফর্মে একত্রিত করা হয়েছে। এর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা রিল, লং-ফরম্যাট ভিডিও এবং অন্যান্য পোস্ট থেকে উপার্জন করতে পারবেন। এটি কেবল রিল বা ছোট ভিডিওর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ফটো এবং টেক্সট পোস্টও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও নতুন এই প্রোগ্রামে ‘পারফরম্যান্স বোনাস’ সিস্টেম চালু করা হয়েছে। এটি ক্রিয়েটরদের কাজের গুণগত মান ও দর্শকদের ওপর নির্ভর করে বোনাস দেবে। এর মাধ্যমে ক্রিয়েটররা তাদের কাজের মান উন্নত করতে পারবে এবং যোগ্যতার মাধ্যমে আয় বাড়াতে পারবে। ফেসবুক এই নতুন মনিটাইজেশন প্রোগ্রামের মাধ্যমে ক্রিয়েটরদের জন্য আয় করা আরও সহজ করার উদ্দেশ্যে বিভিন্ন অ্যাপ্লিকেশন এবং টুলস জড়ো করছে। নতুন ইন-স্ট্রিম অ্যাডস ক্রিয়েটরদের দীর্ঘ ফরম্যাটের ভিডিও থেকে উপার্জন করতে সহায়তা করবে। অন্যদিকে, রিল অ্যাডস শুধু ছোট ভিডিওর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং অন্যান্য মিডিয়া পোস্টও এতে অন্তর্ভুক্ত হবে। তবে নতুন এই মনিটাইজেশন প্রোগ্রামটি উন্মুক্ত হবে ২০২৫ সালে। বর্তমানে এটি শুধু নির্বাচিত কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুকের বেটা ভার্সনে চালু করা হয়েছে। বেটা ভার্সনে ১ মিলিয়ন ব্যবহারকারী এটি ব্যবহারের সুযোগ পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24