1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষঃ
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর পুষ্পস্তবক অর্পণ পিরোজপুর প্রেসক্লাবের পুষ্পমাল্য অর্পন ভাষা শহীদদের প্রতি এমপি মাসুদ সাঈদীর শ্রদ্ধাঞ্জলি পিরোজপুরে মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত

আবারও অশান্ত মণিপুর, চলাচলে বিধিনিষেধ জারি

  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩১৭ Time View

ভারতের মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় মার জনজাতির নেতা রিচার্ড মারের উপর হামলার প্রতিবাদে আরও এক বার অশান্ত হয়ে  উঠেছে মণিপুর। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-র অধীনে সোমবার সকাল থেকেই সেখানে জারি হল ১৬৩ ধারা।

পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় জেনহাং লামকার ভিকে মন্টেসরি কমপ্লেক্সের ভিতর মারদের সংগঠন ‘মার ইনপুই’য়ের সাধারণ সম্পাদক রিচার্ডের উপর হামলা চালান অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। সেই হামলার পর থেকেই বিক্ষোভ শুরু হয়। গোটা জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, রিচার্ডের গাড়িতে গিয়ে ধাক্কা মেরেছিল দু’চাকার গাড়ি। সেই সংঘর্ষকে কেন্দ্র করে বিবাদ বাড়তে বাড়়তে এক পর্যায়ে হামলার ঘটনাটি ঘটে।

অশান্তি বাড়তে শুরু করলে চূড়াচাঁদপুরের অতিরিক্ত জেলাশাসক এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে গোটা জেলায় ১৬৩ ধারা জারি করেন। সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ার শঙ্কা করা হচ্ছে। নিষেধাজ্ঞা বহাল থাকাকালীন অনুমতি ছাড়া কোনও মিছিল কিংবা সমাবেশের আয়োজন করা যাবে না। পাঁচ বা ততোধিক লোকের জমায়েতও নিষিদ্ধ। কেউ লাঠি, পাথরসহ কোনও রকমের অস্ত্র বহন করতে পারবেন না।

অন্য দিকে, নেতার উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ‘মার ইনপুই’। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিও জানিয়েছেন তাঁরা। ন্যায়বিচার না পেলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24