1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সর্বশেষঃ
পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত পিরোজপুরে গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন পিরোজপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা

পিরোজপুরে ৫০৩ টি মসজিদে ওপেন হাউস ডে পালন

  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৯ Time View

নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুর জেলার ৫০৩ টি মসজিদে ওপেন হাউস ডে পালন করা হয়েছে।

“পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই মূলমন্ত্রকে কাজে লাগিয়ে পিরোজপুরের ১২ লক্ষ নাগরিকের জন্য জেলাকে একটি নিরাপদ জেলা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন করা হয়। শুক্রবার জুম্মার সময় সদরের ৬৪ টি, ইন্দুরকানীর ৬৫ টি, নাজিরপুরের ৪৬, কাউখালীর ৪৮ টি, নেছারাবাদের ১১৭, ভান্ডারিয়ার ৬৩ টি এবং মঠবাড়িয়ার ১০০ টি মসজিদে ওপেন হাউজ ডে পালিত হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ আবু নাসের শহরের কেন্দ্রীয় বড় মসজিদে জুম্মার বৈঠকে উপস্থিত হয়ে ওপেন হাউজ ডে পালন করে এবং জেলার ৫০৩ টি মসজিদে একটি লিখিত বার্তা পাঠান। বার্তায় পুলিশ সুপার মুসল্লিদের সালাম ও শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই মূলমন্ত্রকে কাজে লাগিয়ে পিরোজপুরের ১২ লক্ষ নাগরিকের জন্য জেলাকে একটি নিরাপদ জেলা হিসাবে গড়ে তোলা হবে। পিরোজপুরের প্রতিটি গ্রামকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, টেন্ডারবাজি, কিশোরগ্যাং, অনলাইন জুয়া এবং নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ যে কোনো ধরনের অপরাধ হতে মুক্ত রাখতে তিনি জেলাবাসীর ঐকান্তিক সাহায্য কামনা করেন এবং পুলিশকে অপরাধ সংক্রান্ত তথ্য ও অপরাধীদের আইনের হাতে তুলে দেওয়ার অনুরোধ করেন।’ পুলিশের নম্বর সম্বলিত লিফলেটও বিতরণ করা হয় প্রতিটি মসজিদে।

পর্যায়ক্রমে পিরোজপুরের ২২৪১ টি মসজিদে জুম্মার সময় ওপেন হাউজ ডে পালিত হবে জানান অতিরিক্ত পুলিশ সুপার মুকতি হাসান খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24