1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষঃ
পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত পিরোজপুরে গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন পিরোজপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা

পিরোজপুরে সাংবাদিকের বাসায় দিনের বেলায় দুঃসাহসিক চুরি

  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৪২৭ Time View

নিজেস্ব প্রতিবেদক  : পিরোজপুরে এক সাংবাদিকের বাসায় দিনের বেলায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। বাসায় কেউ নাথাকার সুযোগে চোর বাসার সামনের দরজার হ্যাসবল কেটে ঘরের মধ্যে ঢুকে স্টিলের আলমিরা ভেঙে লক্ষাধিক টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক দৈনিক বণিক বার্তা ও বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফ মোস্তফার বাসায় এ চুরি সংঘটিত হয়। এসময়ে তিানি পরিবারসহ ঢাকায় ছিলেন।
শুক্রবার ঢাকা থেকে ফিরে সাংবাদিক আরিফ জানিয়েছেন, তিনি পিরোজপুর শহরের ডিসি পাড়ার একটি দালানের তিন তলায় ভাড়া থাকেন। মঙ্গলবার পরিবারসহ ঢাকায় যান তিনি। বাসায় নাথাকার সুযোগে বুধবার দুপুরে তার ভাড়া বাসার সামনের দরজার হ্যাসবল কেটে চোর ঘরের মধ্যে ঢুকে স্টিলের আরমারী ভেঙে লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে যায়। চোর তার বাসায় ঢোকার আাগে তার সামনের ফ্লাটের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। ওই ফ্লাটের গৃহিনী দরজা খোলার শব্দ টের
পেয়ে তার দরজার পিপহোল থেকে দেখতে পান সাংবাদিক আরিফের বাসার দরজা খোলা। তার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়ায় তিনি বের হতে না পেরে
ডাকচিৎকার দিলে চোরেরা পালিয়ে যায়। পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ আবদুস সোবাহান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24