1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষঃ
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর পুষ্পস্তবক অর্পণ পিরোজপুর প্রেসক্লাবের পুষ্পমাল্য অর্পন ভাষা শহীদদের প্রতি এমপি মাসুদ সাঈদীর শ্রদ্ধাঞ্জলি পিরোজপুরে মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত

পিরোজপুরে খামার থেকে চুরি যাওয়া ৮ টি গরু উদ্ধার : গ্রেপ্তার-৩

  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৯৩১ Time View

নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের একটি গরুর খামার থেকে চুরি যাওয়া ১৩ টি গরুর মধ্যে ৮ টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ এ গরু চোর চত্রের ৩ জনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলণে এ তথ্য জানান পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো আছাবুর শেখ (৩৫) বাগেরহাট জেলার রামপাল থানার আদাগাটা এলাকার রজব আলী শেখের পুত্র, আবুল হোসেন ( ৩২) খুলনা জেলার রুপসা থানার রবের মোড় এলাকার রাজ্জাক শেখের পুত্র এবং আল মামুন (২৫) খুলান জেলার রুপসা থানার নয়াহাটি এলাকার কামালে শেখের পুত্র।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান জানান, গত ১৭ মার্চ রাতে পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের রিয়াজ হাওলাদার নামের এক ব্যাক্তির গরুর খামার হতে ১৩ টি গরু চুরি করে নিয়ে যায় একটি চোর চক্র। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ গরু উদ্ধার সহ চোরদের গ্রেপ্তারের বিভিন্ন ভাবে তৎপর ছিলো। এরই ধারাবাহিকতার ২০ মার্চ রাতে বাগেরহাট জেলার রামপাল ও খুলনা জেলার রুপসা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গরু চোর চক্রের ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া চুরি যাওয়া ৮ টি গরু উদ্ধার করা হয় এ সময়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান আরো জানান, এ ঘটনায় জড়িত অন্য আসামীদেরও গ্রেপ্তার ও চুরি যাওয়া গরু উদ্ধারের অভিযান চলমান আছে । সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রবিউল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মো: আসিকুজ্জামান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24