1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষঃ
পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত পিরোজপুরে গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন পিরোজপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা

সুপারি চোরাচালানের মামলা ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার কারাগারে

  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৬০০ Time View

নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অবৈধপথে ভারতে দেড় কোটি টাকার সুপারি চোরাচালান মামলার আসামী তুষখালি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার পিরোজপুর চীফ জুডিসিয়াল আদালতের ম্যাজিট্রেট মো: মাসুম বিল্লাহ  আসামীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। আসামী জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার (৬০) একই এলাকার তুষখালী এলাকার মো: হোসেন আলী হাওলাদারের পুত্র।

আদালতের এপিপি এ্যাডভোকেট শ ম হায়দার আলী জানান, ২০২৪ সালের ২৪ জানুয়ারী রাতে পুলিশ সন্ধ্যা নদীর বিনয়েকপুর এলাকার নদীতে অভিযান চালিয়ে দুটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সুপারী উদ্ধার করে । এ সময় ট্রলার থেকে পুলিশ তিন জনকে আটক করে এবং অন্য কয়েকজন পালিয়ে যায়। পরে পুলিশ বাদী হয়ে সুপারি চোরাচালানের অভিযোগে নেছারবাদ থানায় আটক মো: হারুন মাঝি, নূর নবী মাঝি, অলি হাওলাদার সহ তুষখালি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার নামীয় আসামী করে মামলা দায়ের করে। এরপর থেকে মঠবাড়িয়া উপজেলার তুষখালি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার উচ্চ আদালতের আদেশে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে হয়ে তিনি চীফ জুডিসিয়াল আদালরের ম্যাজিট্রেট আদালতে জামিনের জন্য উপস্থিত হলে আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।

প্রসঙ্গত, ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে এর আগেও একাধিক মামলা হয়েছিল। তিনি দক্ষিণাঞ্চলের চোরাকারবারি সিন্ডিকেটের হোতা বলে অভিযোগ স্থানীয়দের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24