1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষঃ
পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত পিরোজপুরে গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন পিরোজপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা

আইজিপি পদক পেয়েছেন পিরোজপুর জেলা গোয়েন্দা শাখায় কর্মকর্তা এস আই মাসুদ

  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭১৩ Time View

নিজেস্ব প্রতিবেদক  : প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পিরোজপুর জেলা গোয়েন্দা শাখায় কর্মকর্তা এস আই মাসুদ পেয়েছেন ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজি’জ ব্যাজ)। আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড গ্র্যাউন্ডে এস আই মাসুদ কে এ ব্যাজ পরিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মাসুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে রাজনীতি বিজ্ঞান বিভাগে অনার্স-মাস্টার্স কমপ্লিট করেন। এরপর তিনি আউট সাইড ক্যাডেট হিসেবে ২০১৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

তিনি ২০১৯ সালে পিরোজপুর জেলা পুলিশে যোগদানের পর হতে পিরোজপুর জেলার বেশ কয়েকটি চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উন্মোচন করেন। পিরোজপুরের কঁচা নদী থেকে কালোবাজারির ৬ কোটি ৬০ লক্ষ টাকার কয়লা উদ্ধার সহ জেলা সদরের আইন শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখেন।

এস আই আব্দুল্লাহ আল মাসুদ চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার বারোদোনা গ্রামে ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি আহাম্মদ কবির ও ইসমত আরা বেগম এর দ্বিতীয় সন্তান।

উল্লেখ্য, প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ৪৮৮ কর্মকর্তা ও সদস্য পেয়েছেন ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজি’জ ব্যাজ)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24