1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষঃ
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর পুষ্পস্তবক অর্পণ পিরোজপুর প্রেসক্লাবের পুষ্পমাল্য অর্পন ভাষা শহীদদের প্রতি এমপি মাসুদ সাঈদীর শ্রদ্ধাঞ্জলি পিরোজপুরে মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে জেলা প্রশাসকের শুভেচ্ছা

  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৯৫ Time View

নিজেস্ব প্রতিবেদক :পিরোজপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনিবার্হী কমিটিকে জেলা প্রশাসকের পক্ষ থেকে শুভেচ্ছা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান কমিটির সকল সদস্যদের উত্তরীয় পরিয়ে দেন। এসময় তার পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকলকে ফুলেল শুভেচছায় সিক্ত করা হয়।সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তে জেলা প্রশাসনের আয়োজনে প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজম্ব) মো: আমীনুল ইসলাম, জেলা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি )কফিল উদ্দিন মাহমুদ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, প্রেসক্লাব সাবেক সভাপতি মাহমুদ হোসেন, সাবেক সভাপতি গৌতম চৌধুরী, সাবেক সভাপতি এম এ রব্বানী ফিরোজ সহ প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, সাংবাদিকরা যে সমাজের দর্পন তা পিরোজপুরের সাংবাদিকদের দেখলে বোঝা যায়। দেশের জেলা পর্যায়ে যে কোন এলাকার সাংবাদিকদের চেয়ে পিরোজপুরের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে আগ্রহী। যে কোন এলাকার উন্নয়ন সঠিক ভাবে করার জন্য প্রশাসনের পাশাপাশি শক্তিশালী সাংবাদিক নেতৃত্ব প্রয়োজন তা পিরোজপুর প্রেসক্লাব উদাহরণ হতে পারে। কারণ পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকরা সাদাকে সাদা ও কালো কে কালো বলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24