1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষঃ
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর পুষ্পস্তবক অর্পণ পিরোজপুর প্রেসক্লাবের পুষ্পমাল্য অর্পন ভাষা শহীদদের প্রতি এমপি মাসুদ সাঈদীর শ্রদ্ধাঞ্জলি পিরোজপুরে মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত

পিরোজপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় পরিবার থেকে দেওয়া মামলা না নেওয়ার অভিযোগ

  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৭ Time View

নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুর- ১ আসনের স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়ালের কর্মী লালন ফকির (২৮) হত্যার ঘটনায়   পরিবারের পক্ষ থেকে দেওয়া মামলা না নেওয়ার অভিযোগ করেছেন নিহতের পিতা হান্নান ফকির। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

গত শনিবার রাতে স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়ালের কর্মী সভা থেকে ফেরার পথে স্থানীয় বাবু শেখ এর নেতৃত্বে ১৫-২০ জন  সদর উপজেলার কুমিরমরা থেকে বাড়ি ফেরার পথে বটতলা নামক স্থানে লালনকে নির্মমভাবে কুপিয়ে জখম করে। পরবর্তীতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। পরের দিন রাতে পুলিশ বাদী হয়ে বাবু সহ ৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৬-৭ জনকে অজ্ঞাত আসামী করে পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে।
নিহত লালনের বাবা হান্নান ফকিরের অভিযোগ, তিনি তার ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকায় ছিলেন। ছেলে মারা যাওয়ার পরে পিরোজপুরে ফিরে এসে তিনি বাদী হয়ে লিখিত অভিযোগ নিয়ে তার এক আত্মীয়কে থানায় পাঠায়। কিন্তু পুলিশ সে অভিযোগ গ্রহন না করে তাকে ফিরিয়ে দেয়।

তিনি আরও জানান, লালনকে কুপিয়ে জখম করার পর তিনি পুলিশকে জানিয়েছিলেন যে ঢাকা থেকে ফিরে থানায় মামলা দায়ের করবেন।

তবে অভিযোগ অস্বীকার করে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, নিহত লালনের পরিবার সময়মত মামলা করতে না আসায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। এ ঘটনায় ৩ জনকে আটকও করা হয়েছে।তবে লালনের স্বজনরা চাইলে আদালতের মাধ্যমে আরও আসামী সংযুক্ত করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24