1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষঃ
পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত পিরোজপুরে গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন পিরোজপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা

কাঠমহালের ইজারাদারকে লাঞ্চিতের অভিযোগ স্বরূপকাঠি পৌর মেয়রের বিরুদ্ধে, থানায় জিডি

  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৪৯৪ Time View

নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় চড়ের কাঠ মহাল থেকে ইজারা সংগ্রহের সময় ইজারা সংগ্রহকারীকে শারিরীকভাবে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে উপজেলার আওয়ামী লীগ সমর্থিত স্বরূপকাঠী পৌরসভার মেয়র গোলাম কবিরের বিরুদ্ধে।

এ ঘটনায় ভূক্তভোগী মোঃ আব্দুর রহিম (৪৩) বাদী হয়ে সোমবার সাধারণ নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।
রহিম জানান, জেলা প্রশাসনের কাছ থেকে তিশা এন্টারপ্রাইজ এর নামে লিজ নেওয়ার পর থেকেই সন্ধ্যা নদীর তীরে স্বরূপকাঠী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পাশের কাঠমহাল থেকে ইজারা সংগ্রহ করছেন তিনি। ইজারা সংগ্রহের সময় সোমবার দুপুরের দিকে স্বরূপকাঠী পৌরসভার মেয়র মোঃ গোলাম কবির এবং তার সহযোগী মোঃ আউয়াল তাকে ইজারা সংগ্রহ করতে বাধা দেয়। বাধা না শোনায় গোলাম কবির তাকে জামার কলার ধরে শারীরিকভাবে লাঞ্চিত করে। পরবর্তীতে কাঠমহাল থেকে কোন ইজারা সংগ্রহ না করার জন্য তাকে বিভিন্ন ধরণের হুমকিও দেয় গোলাম কবির।
ভূক্তভোগী রহিম আরও জানায়, কাঠমহালের একটি অংশ দাবি করে স্বরূপকাঠী পৌরসভার পক্ষ থেকে উচ্চ আদালতে একটি আবেদন করেছে গোলাম কবির। তবে এ বিষয়ে আদালত থেকে এখন পর্যন্ত কোন রায় দেওয়া হয়নি। এরপরও ক্ষমতার অপব্যবহার করে সে প্রকৃত ইজারাদারদের ইজারা সংগ্রহে বাধা দিচ্ছে।
কাঠমহাল থেকে ইজারা সংগ্রহে বাঁধা দেওয়ার বিষয়টি স্বীকার করলেও রহিমকে লাঞ্চিতের বিষয়টি অস্বীকার করেছেন গোলাম কবির। তবে কি কারণে ইজারা সংগ্রহে বাঁধা দিয়েছেন এর কোন সদুত্তর দিতে পারেননি পৌর মেয়র।
এর আগেও ২০১৭ সালের এপ্রিল মাসে সুন্দরবন থেকে অবৈধভাবে আহরিত কাঠ আটক করায় সাজ্জাদ হোসেন নামে সেখানকার এক বন কর্মকর্তাকে পৌরসভায় ডেকে নিয়ে মারধোর করেছিল গোলাম কবির। এ ঘটনায় গোলাম কবির সহ ৪ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলাও দায়ের হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24