1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষঃ
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর পুষ্পস্তবক অর্পণ পিরোজপুর প্রেসক্লাবের পুষ্পমাল্য অর্পন ভাষা শহীদদের প্রতি এমপি মাসুদ সাঈদীর শ্রদ্ধাঞ্জলি পিরোজপুরে মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত

বেড়াতে এসে ধর্ষণের শিকার ২য় শ্রেনীর শিক্ষার্থী : গ্রেফতার- ০১

  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯৪ Time View

নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুরের ভান্ডারিয়ায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ২য় শ্রেণীর এক শিক্ষার্থী। সোমবার দুপুরে নানার ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই শিক্ষার্থীকে। সোমবার দুপুরে উপজেলা ইকড়ি ইউনিয়নের বোথলা গ্রামে এ ঘটনা ঘটে। এরপর বিকেলে শিক্ষার্থীর নানী বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত শাহ আলম হাওলাদার কে গ্রেফতার করে।

অভিযুক্ত ধর্ষক শাহ আলম হাওলাদার (৪৫) ভান্ডারিয়ার ইকড়ি ইউনিয়নের বোথলা গ্রামে মৃত কাছেম আলী হাওলাদারের পুত্র।

ধর্ষণের শিকার শিক্ষার্থীর নানি জানান, তার নাতী স্থানীয় পূর্ব বোথলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। নানা বাড়ি বেড়াতে আসলে তাকে একা ঘরে রেখে দুপুরে দেড়টার দিকে তিনি গোসল করতে যায়। ঘরে ফাঁকা ও একা পেয়ে তার আট বছরের নাতনীকে একই বাড়ির শাহ আলম হাওলাদার মুখে গামছা বেধেঁ জোরপূর্বক ধর্ষণ করে। গোসল শেষে ফিরে এসে তিনি এ ঘটনা দেখতে পেলে শাহ আলম দ্রুত পালিয়ে যায়। তখন তিনি ডাক চিৎকার দিলে এলাকাবাসী ছুটে আসে।ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান জানান, অভিযুক্ত শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের নানী বাদী হয়ে থানায় মামলা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24