1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষঃ
পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত পিরোজপুরে গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন পিরোজপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শফিউর রহমান

  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২০৫ Time View

নিজেস্ব প্রতিবেদক  : বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার (বিশেষ পুরস্কার) নির্বাচিত হ‌লেন পি‌রোজপু‌রের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। সোমবার সকা‌লে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের স‌ম্মেলন ক‌ক্ষে বরিশাল রেঞ্জে আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা শে‌ষে পি‌রোজপুর পু‌লিশ সুপার‌কে শ্রেষ্ঠ নির্বা‌চিত করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমানের হাতে পুরস্কার তুলে দেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো:জামিল হাসান( বিপিএম-সেবা, পিপিএম)। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জামিল হাসান ( বিপিএম-সেবা, পিপিএম) জানান, অপরাধ পর্যালোচনা সভার মাধ‌্যমে উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ পি‌রোজপু‌র জেলা পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমাকে ব‌রিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার ( বিশেষ পুরস্কার) নির্বাচিত করা হয়েছে।
প্রসঙ্গত, গত মাসে পিরোজপুরের ৩টি ক্লু লেস হত্যাকান্ডের রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটন করে জেলা পুলিশ। এগুলো হলো ১৭ আগস্ট সন্ধ্যায় স্বর্ণালংকার নেয়ার উদ্দেশ্যে সদর থানার শিকারপুরে হাসি রানী ঘরামীকে হত্যা, ১৮ আগস্ট নাজিরপুর থানার বৈবুনিয়া গ্রামের
কোমেলা বেগমকে ধর্ষন ও অর্থ আত্মসাতের জন্য হত্যা এবং ২ সেপ্টেম্বর ভান্ডারিয়া থানার নিজ ভান্ডারিয়া গ্রামের সাদিয়া আক্তার মুক্তাকে হত্যার ঘটনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24