1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষঃ
পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত পিরোজপুরে গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন পিরোজপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা

ভান্ডারিয়ায় চেয়ারম্যান কর্তৃক শিক্ষক লাঞ্ছিত : প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৩৯ Time View

নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নে মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান কর্তৃক বিদ্যালয়ের শিক্ষকের লাঞ্চিত করার ঘটনার শাস্তি দাবী করে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার দুপুরে ভান্ডারিয়ার পৈখালী হাজী এসএন জামান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকদের লাঞ্চিতর ঘটনায় গৌরিপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরীর শান্তি দাবী করে এ মানববন্ধন করেছে।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, গৌরিপুর ইউনিয়ন পরিষদের সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠানে খেলা শেষে ইউপি চেয়ারম্যান অকথ্য ভাষায় গালি গালাজ করেন। ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী ও তার দলীয় নেতা-কর্মীরা মিলে শিক্ষকদের সাথে এমন আচরণের কারনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন ও মানববন্ধন করেছে।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পঙ্কজ কুমার হালদার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা সাপেক্ষে ইউনিয়ন পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় বিদ্যালয় মাঠেই। সেখানে পুরষ্কার বিতরণে সময় বর্তমান এমপি আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি (জেপি মঞ্জু) মনোনীত গৌরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী হঠাৎ ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ৬ জন শিক্ষককে লাঞ্ছিত করে। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী জানান, খেলা শেষ হওয়ার পরও বিদ্যালয়ের শিক্ষকরা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করতে অনকে দেরী করছিলো। তবে তিনি কোন শিক্ষককে লাঞ্চিত করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24