1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সর্বশেষঃ
পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত পিরোজপুরে গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন পিরোজপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা

পিরোজপুরের ৩টি ক্লু লেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন, পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৩ Time View

নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুরের ৩টি ক্লু লেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর জেলা পুলিশ। রবিবার সকাল ১০ টায় পিরোজপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে ব্রিফিং করেন পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আবির হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৫ দিনে ঘটা ৩টি হত্যাকান্ড ঘটার অব্যবহিত পরেই পুলিশ কৌশলপূর্ণ ভাবে ও ঝুঁকি নিয়ে সংশ্লিষ্ট আসামীদের আটক করে। দ্রুত তৎপরতার কারনে উল্লেখিত মামলার রহস্য উদঘাটন করে আসামীদের আটক করা সম্ভব হয় বলে তিনি জানান।
উল্লেখ্য গত ১৭ আগস্ট সন্ধ্যায় স্বর্ণালংকার নেয়ার উদ্দেশ্যে সদর থানার শিকারপুরে হাসি রানী ঘরামীকে হত্যা, ১৮ আগস্ট নাজিরপুর থানার বৈবুনিয়া গ্রামের কোমেলা বেগমকে ধর্ষন ও অর্থ আত্মসাতের জন্য হত্যা এবং ২ সেপ্টেম্বর ভান্ডারিয়া থানার নিজ ভান্ডারিয়া গ্রামের সাদিয়া আক্তার মুক্তাকে হত্যা করা হয়। পুলিশ সুপার বলেন, সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকান্ডাগুলো কোন প্রকার তথ্য প্রমান
না থাকায় অপরাধীদের সনাক্ত করতে পুলিশকে বেশ বেগ পেতে হয়েছে। পুলিশ তার দক্ষতা ও তথ্য প্রযুক্তির সহায়তায় অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনতে সক্ষম
হয়েছে। এই তিনটি হত্যার রহস্য উদঘাটনের মাধ্যমে জেলার এ পর্যন্ত ঘটা সকল হত্যা কান্ডের রহস্য উদঘাটিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24