1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সর্বশেষঃ
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর পুষ্পস্তবক অর্পণ পিরোজপুর প্রেসক্লাবের পুষ্পমাল্য অর্পন ভাষা শহীদদের প্রতি এমপি মাসুদ সাঈদীর শ্রদ্ধাঞ্জলি পিরোজপুরে মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শতাধিক গাড়ির বহর নিয়ে নির্বাচনী এলাকায় সংসদ সদস্য!

  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৪৪৭ Time View

নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে পিরোজপুর- ২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু অর্ধশত মাইক্রোবাস এবং কয়েকশত মোটরসাইকেল নিয়ে সাইকেল প্রতীকের প্রার্থীর পক্ষে শো ডাউন করেছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ ফাইজুর রশিদ খসরু।

মোঃ ফাইজুর রশিদ খসরু জানান, শনিবার বিকেলে পিরোজপুর- ২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) এর চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু অর্ধশত মাইক্রোবাস এবং কয়েকশত মোটরসাইকেল নিয়ে মহড়া সহকারে ভান্ডারিয়া পৌর শহরে প্রবেশ করেন। এ সময় তার দলের নেতাকর্মীরা জেপি মনোনীত সাইকেল প্রতীকের প্রার্থী মোঃ মাহিবুল হোসেন মাহিম এর পক্ষে শ্লোগান দিচ্ছিল। এ ঘটনায় পৌর এলাকার সাধারণ ভোটারদের মাঝে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন খসরু।
গাড়ির মহড়ার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় মঞ্জু’র গাড়ি বহরের সামনে থাকা শত শত মোটরসাইকেল থেকে সাইকেল প্রতীকের প্রার্থীর পক্ষে শ্লোগান দেওয়া হচ্ছে। জেপি মনোনীত সাইকেল প্রতীকের প্রার্থী মোঃ মাহিবুল হোসেন মাহিম স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু’র আপন
চাচাতো ভাই।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান খলিফা জানান, স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যের অংশ নেওয়ার সুযোগ নাই। ভান্ডারিয়ার ঘটনার একটি ভিডিও তিনি পেয়েছেন এবং এ বিষয়ে তারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন।
অন্যদিকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, এ বিষয়ে একটি মৌখিক অভিযোগ পাওয়ার জন্য রিটার্নি কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24