1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষঃ
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর পুষ্পস্তবক অর্পণ পিরোজপুর প্রেসক্লাবের পুষ্পমাল্য অর্পন ভাষা শহীদদের প্রতি এমপি মাসুদ সাঈদীর শ্রদ্ধাঞ্জলি পিরোজপুরে মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত

মাদক বিক্রির প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে আহত

  • Update Time : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৩৬৩ Time View

নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুরে মাদক বিক্রির প্রতিবাদ করায় মাহিন শেখ রমিজ নামের এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। রবিবার বিকালে শহরের এলজিইডি কার্যালয়ের সামনে বসে রমিজের উপর হামলা চালানো হয়েছে। হামলায় মোটরসাইকেলে থাকা আরো একজন আহত হয়েছেন। আহত মো. মাহিন শেখ রমিজ (২৮) সদর উপজেলার ৬ নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের উত্তর রানীপুর এলাকার হানিফ শেখের পুত্র । হাৃলায় রমিজের বন্ধু জাকির হোসেনও আহত হয়েছে। আহত জাকির হেসেন জানান , বিকালে তাকে নিয়ে পুরাতন বাসস্ট্যান্ড যাওয়ার পথে এলজিডির সামনে পৌঁছালে তাদের পথ রোধ করে একটি প্রাইভেটকার ও কয়েকটি মোটরসাইকেল। এ সময় বাবু শেখ ও তার লোকজন দেশীয় অস্ত্রসহ এসে এলোপাতাড়ি হামলা শুরু করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় জুয়েল শেখ জানান , বিকালে এলজিইডির সামনে বাবুসহ তার লোকজন রমিজের পথরোধ করে হামলা চালায়। মাদক বিক্রিতে বাধা হয়ে দাড়ানোর কারনে এই হামলা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে বাবু শেখের সাথে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তা সম্ভব হয়নি। পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবীর মোহাম্মদ হাসান বলেন, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24