1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষঃ
পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত পিরোজপুরে গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন পিরোজপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা

উপজেলা চেয়ারম্যানের হুমকিতে আতঙ্কিত প্রকৌশলীর উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ

  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৬০২ Time View

নিজেস্ব প্রতিবেদক  ঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যানের হুমকিতে আতঙ্কিত উপজেলা প্রকৌশলী তার সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। গত ২৪ জুন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) এর মঠবাড়িয়া উপজেলা প্রকৌশলী মোঃ জিয়ারুল ইসলাম মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ এর বিরুদ্ধে এলজিইডি’র প্রধান প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগটি দায়ের করেন। এর আগে গত ১২ জুন রাতে রিয়াজের অনুসারীরা উপজেলা পরিষদের মসজিদের সামনে উপজেলা প্রকৌশলীকে হেনস্থা করে এবং এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছিলেন।

লিখিত অভিযোগে জিয়ারুল দাবি করেন, গত ২২ জুন রাত সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উপজেলা প্রকৌশলীর অফিস কক্ষে প্রবেশ করে। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং রিয়াজ এর ভাগনে আরিফুর রহমান সিফাত উপস্থিত ছিল। এ সময় রিয়াজ এবং সিফাত আরএফকিউ পদ্ধতিতে এডিবি’র বিল প্রস্তুত করে তাদেরকে প্রদানের জন্য চাপ দেয়। কাজ করার পূর্বে তাদেরকে ওই কাজের বিল দেওয়া সম্ভব নয় বলে জানালে রিয়াজ তাকে অকথ্য ভাষায় গালাগাল দেয়। বিল প্রস্তুত না করায় ওই অফিসের পাশের কক্ষে গিয়ে সার্ভেয়ারকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে রিয়াজ। এ সময় রিয়াজ এর আরও অনুসারীরা সেখানে উপস্থিত হলে, উপজেলা প্রকৌশলী তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান। এরপর থানা থেকে সেখানে পুলিশ গেলে রিয়াজ এবং সিফাত ঘটনাস্থল থেকে চলে যায়। এ ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে দাবি করেন উপজেলা প্রকৌশলী জিয়ারুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করার বিষয়টি নিশ্চিত করে  মঠবাড়িয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, ঘটনার দিন রাতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলীর মধ্যে তর্ক হয়েছিলেন বলে তিনি জেনেছিলেন। তবে নিজের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি অস্বীকার করেছে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামরুজ্জামান তালুকদার জানান, উপজেলা প্রকৌশলী মোঃ জিয়ারুল ইসলাম থানায় একটি সাধারন ডাইরি করেছে। যাদের নামে ডাইরি করেছে তারা উপজেলা চেয়ারম্যানের লোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24