1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষঃ
পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত পিরোজপুরে গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন পিরোজপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা

আওয়ামীলীগের দলীয় কার্যালয় ভাংচুরের মামলায় জেপি(মঞ্জু)  সাধারন সম্পাদকসহ ১০ নেতাকর্মী জেল হাজতে

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৪২৪ Time View

 

নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুর ভান্ডারিয়ার আওয়ামীলীগের দলীয় কার্যালয় ও নেতা কর্মীদের উপর হামলা ও ভাংচুরের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টি জেপি (মঞ্জু) এর উপজেলা সাধারন সম্পাদক আতিকুল ইসলাম উজ্জলসহ ১০ জনকে জেল হাজতে প্রেরন করেছে পিরোজপুরের একটি আদালত।তবে আদালতে থাকা পুলিশ সদস্যরা গনমাধ্যমকর্মীদের দায়িত্ব পালনে বাধা প্রদান করলে  পুলিশের সাথে তর্ক বিতর্ক হয় সংবাদকর্মীদের।

মামলা ও আদালত সূত্রে জানাগেছে, গত ১৭ এপ্রিল পিরোজপুরের ভান্ডারিয়ার তেলিখালীতে জাতীয় পার্টি জেপি (মঞ্জু)র একটি ইফতার পার্টি শেষে দলীয় নেতাকর্মীরা ভান্ডারিয়া ফেরার পথে স্থানীয় ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাঘটে। এসময় আওয়ামীলীগ ও ছাত্রলীগের ১২ জন নেতাকর্মী আহত হন। এর কিছু পরে ভান্ডারিয়া জেপির (মঞ্জু) দলীয় নেতা কর্মীরা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে হামলা
চালিয়ে ভাংচুর করে। এ সময় ভাংচুর করা হয় জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবিও।এ ঘটনায় ১৯ এপ্রিল স্থানীয় যুবলীগ নেতা চপল হাওলাদার বাদি হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলা আদালতে গেলে আসামীরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নেন। জামিনের সময় শেষ হলে আসামীরা
পিরোজপুর চীফ জুডিশিয়াল আদালতে জামিন বৃদ্ধির আবেদন জানান।বৃহস্পতিবার শুনানীর তারিখ থাকায় চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট মো: আবু জাফর নোমান শুনানী শেষে তাদের জেল হাজতে প্রেরন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24