1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষঃ
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর পুষ্পস্তবক অর্পণ পিরোজপুর প্রেসক্লাবের পুষ্পমাল্য অর্পন ভাষা শহীদদের প্রতি এমপি মাসুদ সাঈদীর শ্রদ্ধাঞ্জলি পিরোজপুরে মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত

প্রবীন আইনজীবী শামসুল হক ফকিরের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৫১৫ Time View

নিজেস্ব প্রতিবেদক : প্রবীন আইনজীবী মরহুম শামসুল হক ফকিরের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পিরোজপুর শহরের টাউন মাধ্যমিক বিদ্যালয় মাঠে দৈনিক তথ্য দর্পণ এবং দৈনিক পিরোজপুরের কথা পত্রিকার সাংবাদিক ও কর্মচারীদের আয়োজনে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ স্মরণসভায় আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা, আলেম ওলামা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় শামসুল হক এর স্মৃতিচারণ করে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান, এন.এস.আইর যুগ্ম পরিচালক আব্দুল কাদের মিয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল হক কাওসারী, মুফতি আব্দুল গফ্ফার কাশেমী, মুফতি আব্দুল্লাহ আল মামুন মহল্লি। দোয়া পরিচালনা করেন, হযরত মাওলানা মুফতি শায়খ মুজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ।
স্মরণসভা ও দোয়া মাহফিল শেষে এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। তিনি দীর্ঘদিন বার্ধ্যকজনিত কারণে অসুস্থ্য থাকার পর গত ৪ এপ্রিল পিরোজপুর শহরের উকিলপাড়ায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তিনি ৫০ বছরের বেশি সময় ধরে পিরোজপুরে আইন পেশায় নিয়োজিত ছিলেন।

পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক তথ্য দর্পন পত্রিকার প্রকাশক শফিউল হক মিঠু এবং দৈনিক পিরোজপুরের কথা পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক টিটু মরহুম শামসুল হক ফকির এর ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24