1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষঃ
পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত পিরোজপুরে গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন পিরোজপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা

মঠবাড়িয়ায় পুলিশের ওপর হামলায় জড়িত ৫ জন গ্রেফতার

  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৫৪৪ Time View

নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গোয়েন্দা পুলিশের পরিদর্শকের উপর হামলার ঘটনায় জড়িত প্রধান আসামি সোহেল ও তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।সোমবার (৩ এপ্রিল) দুপুরে ভারতে পালিয়ে যাওয়ার সময় গোয়েন্দা নজরদারি ও আধুনিক প্রযুক্তি ব্যবহার সিলেট কোতোয়ালি থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব-৮ ও র‌্যাব- ৯ এর সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন: মো. সোহেল ওরফে ফল সোহেল ওরফে টোকাই সোহেল (২৭), মো. বেলাল হোসেন (২৫), মো. বেলাল ওরফে চায়না বেলাল (২৮), মো. লাবলু বেপারী (২৪) ও মো. শাহিন মিয়া (২৫)। পরে তাদের মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়।

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৮ মার্চ মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের ইফতার বিতরণ কর্মসূচিতে হামলা চালায় প্রতিপক্ষরা। হামলাকারীরা উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের অনুসারীরা হিসেবে পরিচিত। সেসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টার সময় গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ আসলাম উদ্দিনের উপর হামলা চালায় গ্রেফতার হওয়া সোহেল ও তার সহযোগীরা। তাকে উদ্ধার করে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা করে। এরপর থেকে আসামিরা আত্মগোপনে ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24