1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষঃ
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর পুষ্পস্তবক অর্পণ পিরোজপুর প্রেসক্লাবের পুষ্পমাল্য অর্পন ভাষা শহীদদের প্রতি এমপি মাসুদ সাঈদীর শ্রদ্ধাঞ্জলি পিরোজপুরে মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত

পিরোজপুরে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৫৬৬ Time View

 

নিজেস্ব প্রতিবেদক  : “দুর্যোগ ঝুঁকি হ্রাসে সম্মিলিত স্বেচ্ছাসেবীর শক্তি” প্রতিবাদ্যে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দিবস উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলা
ইউনিট কার্যালয়ে এসডিএসটি প্রকল্পের আওতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ইউনিটের চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি। সভায় জেলা ইউনিটের নির্বাহী
সদস্য এম এ রব্বানী ফিরোজের সভাপতিত্বে ও জেলা ইউনিটের যুব প্রধান শুভদীপ সিকদার শুভর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, নির্বাহী সদস্য নুরুল হুদা আলম, পিরোজপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক। এ সময় পিরোজপুর প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, মহিলা পরিষদ, জেলা পরিষদ, রোভার স্কাউট, বিএনসিসি ও যুব রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৫ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে বিশেষ সন্মাননা দেওয়া হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24