1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষঃ
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর পুষ্পস্তবক অর্পণ পিরোজপুর প্রেসক্লাবের পুষ্পমাল্য অর্পন ভাষা শহীদদের প্রতি এমপি মাসুদ সাঈদীর শ্রদ্ধাঞ্জলি পিরোজপুরে মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত

থাইল্যান্ডে চিকিৎসাধীন সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের ইন্তেকাল, মরদেহ দেশে আসবে আগামীকাল

  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৮৫৩ Time View

নিজেস্ব প্রতিবেদক  : পিরোজপুর জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমান থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি ব্লাড ক্যান্সার ও কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের বুমরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন ছিল। আজ মঙ্গলবার দুপুর ১ টা ৪৫ মিনিটে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেখ এ্যানী রহমান।তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন বিষয়টি নিশ্চিত করেছেন। থাইল্যান্ডের বুমরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হসপিটালে অবস্থান করা মাকসুদুর ইসলাম লিটন জানান, আগামীকাল বুধবার এ্যানী রহমানের মরদেহ দেশে নিয়ে আসা হবে।এরপরে পিরোজপুর নিয়ে তার নামাজের জানাযা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
শেখ এ্যানী রহমান ২০১৯ সালে সংরক্ষিত আসন ১৯ (পিরোজপুর) এর সংসদ সংসদ সদস্য নির্বাচিত হন। তার স্বামী শেখ হাফিজুর রহমান টোকন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে চাচা। শেখ এ্যানী রহমান পিরোজপুর জেলার স্বরূপকাঠীতে ১৯৬০ সালের ২৮ সেপ্টেম্বর  জন্মগ্রহণ করন। তাঁর পিতা অ্যাডভোকেট এনায়েত হোসেন খান (১৯৩৩-১৯৭৯) ছিলেন তৎকালীন বাকেরগঞ্জ-১৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24