1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষঃ
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর পুষ্পস্তবক অর্পণ পিরোজপুর প্রেসক্লাবের পুষ্পমাল্য অর্পন ভাষা শহীদদের প্রতি এমপি মাসুদ সাঈদীর শ্রদ্ধাঞ্জলি পিরোজপুরে মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটিতে পিরোজপুরের গাজী কামরুজ্জামান শুভ্র

  • Update Time : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৮৭০ Time View

নিজেস্ব প্রতিবেদক  : বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক হলেন পিরোজপুরের সন্তান গাজী কামরুজ্জামান শুভ্র। ১১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে রায়হান আল মাহামুদ রানাকে সভাপতি ও মো: ইব্রাহিম হোসেনকে সাধারণ সম্পাদক এবং গাজী কামরুজ্জামান শুভ্র’কে সহ-সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এতে ২২ জন সহ সভাপতি ১৪ জন যুগ্ম সাধারণ সম্পাদক ৬ জন সহ সাধারণ সম্পাদক, ৯ জন সহ সাংগঠনিক, ২৩ জন সদস্য সহ মোট ১১১ জন বিশিষ্ট কমিটি ঘোষণা দেয়া হয়।

নবগঠিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন পিরোজপুরের সন্তান গাজী কামরুজ্জামান শুভ্র। তিনি দির্ঘদিন ধরে পিরোজপুরে বিএনপির রাজনীতির সাথে জড়িত আছেন। পিরোজপুরের ছাত্রদল, যুবদল এবং জেলা বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোত ভাবেই জড়িত আছেন গাজী কামরুজ্জামান শুভ্র। তিনি একাত্তরের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল এর একমাত্র পুত্র। তিনি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র ভ্রাতুষ্পুত্র।

নবগঠিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক গাজী কামরুজ্জামান শুভ্র বলেন, কেন্দ্রীয় বিএনপি তৃনমূলের মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের  নেতাকর্মীদের মূল্যায়ন করেছে। তিনি বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আগামী দিনে যে কোন আন্দোলন সংগ্রামে জেলা বিএনপির পাশে থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে কোন নির্দেশনা বাস্তবায়নে কাজ করবেন তিনি বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24