1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষঃ
পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত পিরোজপুরে গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন পিরোজপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা

পিরোজপুরে মাদ্রাসার ভেতরে ঢুকে সহ সুপারকে মেরে রক্তাক্ত আহত করেছে প্রতিপক্ষ

  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৫০৪ Time View

নিজেস্ব প্রতিবেদক  : পিরোজপুরের সদর উপজেলার নামাযপুর এলাকায় নামাযপুর সাকিনা হামিদ বালিকা দাখিল মাদ্রাসার সহ সুপার কে মাদ্রাসায় ভেতরে হামলা চালিয়েছে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। শুক্রবার দুপুরে পূর্ব শত্রতার জের ধরে নামাযপুর সাকিনা হামিদ বালিকা দাখিল মাদ্রাসার সহ সুপার মো: তৌহিদুল ইসলাম কে মাদ্রাসায় ভেতরে এ মামলা চালায় বলে অভিযোগ করেছেন মাদ্রাসার সুপার। আহত সহ সুপারকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেয় স্থানীয়রা।

মাদ্রসার সহ সুপার তৌহিদুল ইসলাম জানান, নামাযপুর এলাকায় তার পৈত্রিক ৪৪ শতাংশ জমিতে তিন ভাইয়ের শুপারি বাগান থেকে পার্শবর্তী আবু জাফর ও তার লোকজন অন্যায় ভাবে সুপারি নিয়ে নিলে তার প্রতিবাদ করায় আবু জাফর ও তার লোকজন মাদ্রসার ভেতরে দেশিয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তার মাথায় আঘাতের ফলে মাথা ফেটে যায় এবং তিনি অজ্ঞান হয়ে গেলে তারা ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে।

সহ সুপারের স্ত্রী নাসরিন লাকী জানান, আমাদের সুপারি বাগান থেকে অন্যায় ভাবে প্রায়ই সুপারি পেরে নিয়ে যায় শুক্রবার দুপুরে সুপারি নিতে আসলে প্রতিবাদ করলে আবু জাফর ও তার তিন ছেলে খায়রুল ইসলাম, মুন্না, রিয়াজুল, পাশ^বর্তি মনিরুজ্জামান বেলা, রবিউল সহ ৮/১০ জন মাদ্রাসার ভেতরে গিয়ে সহ সুপারের উপওে হামলা চালায়। তার মাথায় কোপ দেয় এবং এলোপাতাড়ি পিটিয়ে অজ্ঞান করে ফেলে। তিনি জেলা হাসপাতালে চিকিৎসারত আছেন। নানা ভাবে আমাদের হুমকি ধামকী দেয়ে যাচ্ছে যেনো মামলা না করি।

নামাযপুর সাকিনা হামিদ বালিকা দাখিল মাদ্রাসার সুপার আলী আফসার ওহীদ জানান, দির্ঘদিন ধরে আবু জাফর ও তার লোকজন মাদ্রাসার ভেতরে ঢুকে বিভিন্ন ঝামেলা করে আসছিলো। প্রতিবাদ করলে এলাকার বখাটেদের নিয়ে এসে ঝামেলা করে। সহ সুপার তৌহিদুল ইসলাম মাদ্রাসার শিক্ষক তাই তার সুপারি বাগান থেকে সুপারি পেরে নিয়ে যাচ্চিলো তাতে বাধা দিয়ে তাকে মাদ্রাসার ভেরতে এসে বেধরক মারধর করে।

জেলা হাসপাতালের কর্তব্যরত ডাক্তার রমজান আলী জানান, রোগীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে সেখানে সেলাই দেয়া হয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ভর্তি রেখে রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আ.জ.মো: মাসুদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষই থানায় অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24