1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষঃ
পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত পিরোজপুরে গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন পিরোজপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা

ভাই বোন ব্যারিস্টার, তাদের এ সাফল্যে আনন্দিত এলাকাবাসী

  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১১০২ Time View

নিজেস্ব প্রতিবেদক:  পিরোজপুর জেলায়  একই পরিবারে দুই ভাইবোন ব্যারিষ্টারী পাশ করেছেন। তাদের এ সাফল্যে আনন্দিত এলাকাবাসী। তাদের একজন শেখ তানভীর করিম রাসেল ও বোন সাদিয়া করিম স্নিগ্ধা। তাদের বাড়ী পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে। মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম ও কবি পারভীন রেজার সন্তান  এরা।লন্ডনের ( সিটি ইউনিভার্সিটি)  লিঙ্কন্স ইন্স থেকে এবছর ব্যারিষ্টারী পাশ করেছেন  সাদিয়া করিম স্নিগ্ধা। শেখ তানভীর করিম রাসেল পাশ করেছেন আগে। এ দুইজনের গর্বিত  বাবা অ্যাডভোকেট শ ম রেজাউল করিম জানান, সাদিয়ার জন্ম ১৯৯৬ সালের উনিশ আগস্ট ।  সে মতিঝিল আইডিয়াল  স্কুল থেকে ২০১২ সালে এসএসসি ও  ২০১৪ সালে হলি ক্রস স্কুল থেকে এইচএসসি পাশ করে । ২০১৬ সালে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ডিপ্লোমা ইন ল  এবং ২০১৭ সালে লন্ডন পিয়ারসন কলেজ থেকে হায়ার ন্যাশনাল সার্টিফিকেট ( এইচ এন সি)ইন ল অর্জন করে। সাদিয়া ২০১৯ সালে লন্ডনের সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে এলএলবি (অনার্স) এবং ২০২১ সালে বিপিপি ইউনিভার্সিটি থেকে এল এল এম এবং ২০২২ সালে ( সিটি ইউনিভার্সিটি) লিঙ্কন্স ইন থেকে ব্যারিস্টার এট ল অর্জন করে । দুই ভাই বোনের মধ্যে ছোট সাদিয়া । সাদিয়া করিম স্নিগ্ধার একমাত্র ভাই শেখ তানভীর করিম রাসেলও ব্যারিষ্টার। বরিশাল বিভাগে দুই ভাই বোন ব্যারিষ্টার হওয়ার ঘটনা এই প্রথম।
এক পরিবারের দুই ভাইবোনের এ সাফল্যের বিষয়ে স্থানীদের বক্তব্য, শেখ তানভীর করিম রাসেলকে ও সাদিয়ার সাফল্যে আমরা আনন্দিত,আমরা গর্বিত।  আমি কাছ থেকে দেখেছি সাদিয়া ও তার ভাই শেখ তানভীর করিম রাসেলকে, তারা দুজনেই নিরঅহংকারী। তাদের বাবা  অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এবং মা কবি পারভীন রেজা দুজনেই বিনয়ী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24