1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষঃ
পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত পিরোজপুরে গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন পিরোজপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা

পিরোজপুরে নানা আয়োজনে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Update Time : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৮১৪ Time View

নিজেস্ব প্রতিবেদক  : পিরোজপুরে নানা আয়োজনে স্বেচ্ছাসেবকলীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে শহরের সিও অফিস মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম এ হাকিম হাওলাদার। জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন সিকদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, এ্যাড. মোস্তফা কামাল।
এছাড়াও বক্তব্য রাখেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা খানম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি লুবনা আহম্মেদ ডালিয়া, মৃনাল কান্তি দত্ত, সাংগঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুম, সাংগঠনিক সম্পাদক শুভদ্বীপ শিকদার প্রমুখ । এসময় জেলা, উপজেলা, পৌর স্বেচ্ছাসেবকলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিশস্ত ভ্যানগার্ড হিসেবে ১৯৯৪ সাল থেকে কাজ করে আসছে। ডিজিটাল বাংলাদের কারিগর মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর ভিশন বাস্তবায়নে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। কোবিড-১৯, সিলেটে বন্যা, বিভিন্ন প্রতিকূল পরিবেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাসিমের প্রচেষ্টায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের এদেশের মানুষের আস্থা ও ভালোবাসার সংগঠনে পরিনত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কাজ করে যাবে। এসময় সদ্য প্রয়াত সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ’র মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা করা হয়।

আলোচনা সভা শেষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর শুভ জন্মদিন উপলক্ষে ২৮ পাউন্ডের কেক কাটা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24