1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সর্বশেষঃ
পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত পিরোজপুরে গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন পিরোজপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা

নাজিরপুরে দুই ইউনিয়নেই বিপুল ভোটে হেরেছে নৌকার প্রার্থী, ১টিতে তৃতীয়

  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১০২৪ Time View

নিজেস্ব প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২ ইউপিতে হেরেছে নৌকার প্রার্থীরা। ক্ষমতাসীন দল আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছে স্বতন্ত্র প্রার্থীরা। এর মধ্যে ১ ইউনিয়নে নৌকা রয়েছে তৃতীয় অবস্থানে। নৌকার প্রার্থীদের এমন শোচনীয় পরাজয় নিয়ে আলোচনা চলছে নানা আলোচনা। আলোচনায় রয়েছে পরাজয়ের নেপথ্যের নানা বিষয়।

এ ধাপে পিরোজপুর জেলায় মোট ২ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন দুইটি হলো নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ও দেউলবাড়ি-দোবড়া। কলারদোয়ানিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের কবির হোসেনকে পরাজিত করে স্বতন্ত্র আনারস প্রতীকের হাসানাত ডালিম চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। ডালিম বিএনপির রাজনীতির সাথে জড়িত। আনারস প্রতীকের হাসানত ডালিম পেয়েছে ৬ হাজার ৬শত ২৬ ভোট। নৌকা প্রতীকের কবির হোসেন পেয়েছে ৩ হাজার ৬৪ ভোট।

অপরদিকে দেউলবাড়ি-দোবড়া ইউনিয়নে চশমা প্রতীকের এফ এম রফিকুল আলম বাবুল ৪ হাজার ৫শত ৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এ ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী মাস্টার মো: ওয়ালিউল্লাহ ৩ হাজার ৫ শত ৩৫ ভোট পেয়ে রয়েছে তৃতীয় অবস্থানে। এখানে আনারস প্রতীকের জি এম মিজানুর রহমান পেয়েছে ৩ হাজার ৬ শত ২১ ভোট।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24