1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষঃ
পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত পিরোজপুরে গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন পিরোজপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা

পিরোজপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২২ উদ্বোধন

  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ৮০১ Time View

 

নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুরে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি সেবা সপ্তাহ ২০২২ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে  রোববার বিকেলে জেলা প্রশাসন ও পিরোজপুর সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে সদর উপজেলা ভূমি অফিস মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বেলুন উড়িয়ে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২২ এর উদ্বাধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা রাজস্ব মো: হুমায়ুন কবির। অনুষ্ঠনের সভাপতিত্ব করেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহম্মেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব  সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম রায় চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক জিয়াউল আহসান, পিরোজপুর সদর উপজেলা ভূমি কর্মকর্তা ফারজানা আক্তার। এসময় পিরোজপুর সদর উপজেলার ভূমি অফিসে কর্মরত বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক ভূমি অধিগ্রহনের চেক ভুক্তভুগীদের মধ্যে হস্তান্তর করেন।

এসময় বক্তারা বলেন, ভূমি সেবা খাতে চলতি বছরে যেসব অনলাইন সেবা যুক্ত হয়েছে সেগুলোকে জনগণের মাঝে ব্যাপক পরিচিত করানোই ভূমি সেবা সপ্তাহর লক্ষ্য। ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধ করতে এবং এই সংক্রান্ত সেবা সহজলভ্য করতে ভূমি সেবাকে জনগণের দ্বোরগোড়ায় নিয়ে যেতে নানা কার্যক্রম গ্রহণ করেছে সরকার। মিসকেস/ রিভিউ কেসের মাধ্যমে ত্রুটিপূর্ণ নামজারি কেস বাতিল সংশোধন আদালতের আদেশে রেকর্ড সংশোধান, রেকর্ডে মুদ্রন জনিত সংশেঅধন সহ বিবিধ প্রতিকার প্রদান করা সহ বিভিন্ন সেবা প্রদান করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24