1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষঃ
পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত পিরোজপুরে গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন পিরোজপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা

দ্বিতীয় বারের মতো টেলিপ্যাবের সাধারন সম্পাদক নির্বাচিত হলেন সাজু মুনতাসির

  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ১১২১ Time View

নিজেস্ব প্রতিবেদক : টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) এর সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন পিরোজপুরের সন্তান সাজু মুনতাসির। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সাজু মুনতাসির এবার দ্বিতীয় বারের মতো টেলিপ্যাবের সাধারন সম্পাদক নির্বাচিত হলেন। এছাড়া তিনি পূর্বে এই সংগঠনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব ও সফলভাবে পালন করছেন।

এবছরের নির্বাচনে টেলিপ্যাবের সভাপতি নির্বাচিত হয়েছেন মনোয়ার পাঠান। মনোয়ার পাঠান ও সাজু মুনতাসীরের প্যানেল থেকে ২৭ জনের মধ্যে ২৩ জন বিজয়ী হয়েছেন। রোববার রাতে টেলিপ্যাবের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কামাল বায়েজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

টেলিপ্যাবের ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শনিবার (১৯ মার্চ) সকাল থেকে শুরু হয়। ভোট গ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলে। ২৩৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২৩২ জন। পরেরদিন ভোট গণনা শেষে মনোয়ার পাঠানকে সভাপতি ও সাজু মুনতাসীরকে সাধারণ সম্পাদক ঘোষনা করেন নির্বাচন কমিশনার।
অন্যান্য পদে নির্বাচিতগন হলেন- সহ-সভাপতি-(১)কাজী রিয়াজ হোসেন নয়ন, সহ-সভাপতি-(২) মাহবুবা শাহরীন মিতু, সহ-সভাপতি-(৩) কাজী সাইফুল ইসলাম।
যুগ্ন সাধারন সম্পাদক -(১)রেজাউল হক রেজা, যুগ্ন সাধারন সম্পাদক -(২) শহিদ আলমগীর। সাংগঠনিক সম্পাদক পদে মীর ফখরুদ্দিন ছোটন, অর্থ সম্পাদক- কে সি পাল, দপ্তর সম্পাদক- নাহিদ নিয়াজী রিপন, প্রচার সম্পাদক-সানজিদ খান প্রিন্স, ক্রীড়া সম্পাদক- জাকির খান, আন্তর্জাতিক সম্পাদক- রেজাউল করিম সজল, সমাজ কল্যান সম্পাদক – সায়েম মিয়া, আর্কাইভ সম্পাদক – মাসুদ করিম সুজন, আইন সম্পাদক- ওলোরা আফরিন রসনা, শিক্ষা ও গবেষণা সম্পাদক- অনন্য ইমন এবং কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিতগন হলেন- (১) জিনাত হাকিম, (২) শেখ, (৩) বাবুল আহমেদ, (৪) আনসারুল লিঙ্কন, (৫) কামাল খান, (৬) সোহেল আরমান, (৭) কাজী রিটন, (৮) আইনুল হক আদিল, (৯) সঞ্জয় রাজ, (১০) মনির পারভেজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24