1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষঃ
পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত পিরোজপুরে গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন পিরোজপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা

পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের সফল চার অভিযান

  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৭৭ Time View

নিজেস্ব প্রতিবেদক :  পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশ  গত কয়েক দিনে বিভিন্ন স্থানে  ৪টি সফল অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজা সহ একাধিক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পর পর সফল এসব অভিযানের নেতৃত্ব দিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জসিম। এর আগেও পুলিশ সুপারের নির্দেশনায় মাদক বিরোধী বেশ কযেকটি  অভিযানে সফল হয় গোয়েন্দা পুলিশের এই চৌকষ কর্মকর্তা।

জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়,৩১ জানুয়ারী সোমবার  সন্ধ্যায় সদর থানাধীন পৌর শহরে মধ্য রাস্তার সেলিম সেখের বাড়ীর পাশের মাঠের মধ্যে অভিযান চালিযে  মোঃ নয়ন সেখকে  এক কেজি গাজাঁসহ আটক করে। মোঃ নয়ন সেখ (২৮) দক্ষিন নামাজপুর এলাকার তৌহিদ সেখ এর পুত্র।

০৮ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে জেলার ইন্দুরকানি থানাধীন পারেরহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে টগড়া এলাকার  আশ্রাব আলি হাওলাদারের বাড়ীর পশ্চিম পাসে টগড়া নদীর পারে চরের মধ্যে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ০২ (দুই) কেজি গাজাঁ সহ মোঃ জহিরুল ইসলাম খায়রুলকে (২৮)  আটক করে । জহিরুল ইসলাম খায়রুল চারাখালি গ্রামের আবুল কালাম খান এর পুত্র।

এরপর ০৯ ফেব্রুয়ারী ইন্দুরকানি উপজেলার বালিপারা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মধ্য বালিপারায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মোঃ শহিদুল সেখ (৪৮) কে আটক করা হয়। শহিদুল ইতিপুর্বে মাদক সহ ৯ বার আটক ও গ্রেফতার হয়ে জেল হাজত ছিল। এর মধ্যে একটি মামলায় সাজা ভোগও করেছে।

১১ ফেব্রুয়ারী দুপুরে পিরোজপুর ইন্দুরকানির পশ্চিম চন্ডিপুর থেকে এক কেজি গাজাঁ সহ মোঃ ইব্রাহিম শিকদার (৩৫) কে আটক করা হয়। এসব অভিযানে আটকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দোয়ের করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জসিম জানান, আমরা পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাইদূর রহমান পিপিএম স্যারের নির্দেশে চলমান মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেছি। অভিযানে বিভিন্ন উপজেলা থেকে কয়েকদিনে ৫ কেজি গাজা সহ একাধিক আসামীকে গ্রেফতার করেছি। আমাদের অভিযান চলমান আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24