1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষঃ
পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত পিরোজপুরে গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন পিরোজপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা

ভান্ডারিয়ায় মাদক ব্যবসায়ীদের মুক্তির দাবীতে মানববন্ধন !

  • Update Time : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৭৪৩ Time View

নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুরের ভান্ডারিয়ায় বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামী সহোদর দুই ভাইয়ের মুক্তির দাবীতে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি (জেপি), জাতীয় যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাদক দ্রব্যসহ পুলিশ হাতে গ্রেফতার  ও র‌্যাবের হাত গ্রেফতার হওয়া ভান্ডারিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মধ্য ভান্ডারিয়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মাসুদ সরদার এবং মামুনুর রশিদ সরদারকে (মামুন সরদার) জাতীয় যুব সংহতির নেতা দাবী করে তাদের গ্রেফতারের প্রতিবাদ করে এবং মুক্তির দাবী জানিয়ে উক্ত মানববন্ধন করা হয়।
ভান্ডারিয়া উপজেলার পৌর বাসস্ট্যান্ডের কলেমা চত্বরে উপজেলা যুব সংহতির আহবায়ক মো. রেজাউল হক রেজভি জোমাদ্দারের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, যুব সংহতি নেতা মো. মাহবুব শরীফ শুভ, পৌর ছাত্র সমাজের আহবায়ক মেহেদী হাসান রাজু, ছাত্র সমাজের নেতা মো. রায়হান আকন, যুব সংহতি নেতা বাবু তালুকদার, বাদশা খান, মামুন হাওলাদার, মির্জা রিপন প্রমুখ।
এসময় বক্তারা যুব সংহতির সদস্য সচিব মামুনুর রশিদ সরদার ও যুব সংহতি নেতা মাসুদ সরদারকে মিথ্যা ও হয়রানীমূলক মামলায় গ্রেফতার করা হয়েছে বলে দাবী করে গ্রেফতারকৃতদের মুক্তি দাবী করেন।
উল্লেখ্য, মধ্য ভান্ডারিয়ার এলাকার বাসিন্দা মৃত জয়নাল আবেদীনের ছেলে মাসুদ সরদারকে ভান্ডারিয়া থানার পুলিশ গত ৪ আগষ্ট রাত পোনে একটার দিকে ভান্ডারিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মধ্য ভান্ডারিয়া এলাকা থেকে ৩০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বর্তমানে সে পিরোজপুর জেল হাজতে রয়েছে।
অন্যদিকে, মাসুদ সরদারের ভাই মামুন সরদারকে বরিশালের উজিরপুর থানার একটি মাদক মামলার এজাহার নামীয় আসামী হিসেবে  ২৩ আগষ্ট র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর একটি দল ঢাকা থেকে গ্রেফতার করে বরিশালের উজিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
ভান্ডারিয়া থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জানান, ভান্ডারিয়া থানার পুলিশ মাসুদ সরদারকে ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। এছাড়া তার বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলাসহ মাদক ও বিভিন্ন অপরাধে আরও ১১টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24