1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষঃ
পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত পিরোজপুরে গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন পিরোজপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা

পারিবারিক কলহে ভাবীকে পিটিয়ে জখম করেছে দেবর

  • Update Time : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৬৬৯ Time View

নিজেস্ব প্রতিবেদক  : পারিবারিক কলহে ভাবীকে কাঠের চলা (লাঠি) দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে দেবর। ঘটনাটি পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের। আহত রুবী খানম বর্তমানে কাউখালী হাসপাতালে চিকিৎসাধীন আছে। রবিবার বিকেলে সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা গ্রামে এ ঘটনা ঘটে।

রুবী খানমের স্বামী মো সাইয়েদ আহম্মেদ জানান, তিনি ঢাকায় চাকুরী করে। বাড়িতে তারা স্ত্রী বসবাস করে। একই বাড়ির ইমাম হোসেন তার আপন চাচাতো ভাই। তিনি বাড়িতে না থাকার সুযোগে তার স্ত্রীকে গত এক বছর ধরে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত ইমাম হোসেন। এ বিষয়টি তার স্ত্রী রুবী খানম তাকে জানালে তিনি ইমাম হোসেনের বাড়িতে অভিযোগ দেন। এ ক্ষিপ্ত হয়ে ইমাম তাকে ও তার স্ত্রীকে হুমকি দেয়। এর পরে গতকাল রবিবার বিকেলে পারিবারিক তুচ্ছ বিষয়ে ঝগড়া বাধিয়ে রুবীকে কাঠের চলা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ইমাম। এ সময় ইমামের সাথে ছাব্বির ও মিজানুর নামে দুই জন ছিল।

অভিযোগের বিষয়ে ইমাম হোসেন জানান, কুপ্রস্তাব দেওয়ার বিষয়টি মিথ্যা।পারিবারিক বিষয়ে মহিলাদের মধ্যে ঝগড়া হয়েছে । তার স্ত্রী রুবী খানমকে মারধর করেছে এটা ঠিক। তার স্ত্রীকেও মারা হয়েছে। মারামারি থামাতে গিয়ে তাদের এক বোন আহত হয়ে বরিশালে চিকিৎসাধীন আছে।

কাউখালী থানার ওসি বনি আমিন জানান, রুবী খানমের একটি লিখিত অভিযোগ পেয়েছি। সে বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24