1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষঃ
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর পুষ্পস্তবক অর্পণ পিরোজপুর প্রেসক্লাবের পুষ্পমাল্য অর্পন ভাষা শহীদদের প্রতি এমপি মাসুদ সাঈদীর শ্রদ্ধাঞ্জলি পিরোজপুরে মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত

বাংলাদেশকে ধন্যবাদ জানাল ভারত

  • Update Time : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ১০০৮ Time View

ভারতের করোনা পরিস্থিতি ক্রমেই বেড়ে চলেছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ভারতের এই কঠিন সময়ে বিশ্বের বিভিন্ন দেশ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। বন্ধু রাষ্ট্র হিসেবে প্রথমবারের মতো করোনা মোকাবিলায় ভারতের জন্য জরুরি ওষুধ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ভারতকে করোনা মোকাবিলার জন্য বেক্সিমকো ফার্মার তৈরি রেমডিসিভির ওষুধ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার কলকাতায় উপ হাইকমিশনার তৌফিক হাসান ১০ হাজার রেমডিসিভির ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির হাতে তুলে দেন।

বৃহস্পতিবার (৬ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগিচী এক টুইট বার্তায় এ ধন্যবাদ জানান। টুইটে তিনি লিখেন, আকাশ ও সমুদ্রের পর এবার স্থলপথে বাংলাদেশ থেকে জরুরি ওষুধের একটি চালান পেট্রাপোল স্থল সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে (ভারত) প্রবেশ করেছে। এই বিশেষ আচরণ ও সহযোগিতার জন্য আমাদের প্রতিবেশী এবং ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশকে ধন্যবাদ। দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24