1. kumarshuvoroy@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. eshuvo1@gmail.com : নিউজ ডেস্ক :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষঃ
পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মাসুদ সাইদীর শুভেচ্ছা বার্তা বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি সম্পাদকের পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পিরোজপুর সদর উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর কর্মী সভা অনুষ্ঠিত পিরোজপুরে গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন পিরোজপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা

ইন্দুরকানীতে নিজের উদ্যোগে দুটি পুল সংস্কার করে দিলেন যুবলীগ নেতা

  • Update Time : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৬৮৫ Time View

পিরোজপুরের ইন্দুরকানীতে নিজের উদ্যোগে দুটি পুল সংস্কার করে দিলেন যুবলীগ নেতা সাইফুল ইসলাম খান মিন্টু। যুবলীগ নেতার ব্যক্তিগত উদ্যোগে ও পুল দুটি সংস্কার হওয়ায় এলাকাবাসীও খুব খুশি। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় এলাকাবাসী ঝুঁকি নিয়ে চলাচল করত পুল দুটি দিয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মধ্য ইন্দুরকানী গ্রামের মোস্তফা ঘরামী ও সোহরাব মাতবরের বাড়ির সামনে দুটি পুল দীর্ঘদিন ধরে ভাঙ্গা অবস্থায় পড়ে ছিল। স্থানীয়রা সুপারি গাছের সাঁকো দিয়ে চলাচল করত। পুল ভেঙ্গে যাওয়ায় কোন যানবাহন চলাচল করতে পারত না ওখান থেকে।

বিষয়টি যুবলীগ নেতা মিন্টুর নজরে আসায় তিনি প্রায় অর্ধ লক্ষাধিক টাকা ব্যয় করে অবহেলিত মধ্য ইন্দুরকানী গ্রামের এ পুল দুটি কাঠ দিয়ে সংস্কার করে দেন।
ইন্দুরকানী উপজেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম খান মিন্টু বলেন, এ পুল দুটি ভেঙে যাওয়ায় মধ্য ইন্দুরকানী গ্রামের বাসিন্দারা চলাচলের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে দুর্ভোগের মধ্যে ছিল। বিষয়টি জানতে পেরে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে আমার নিজের ব্যক্তিগত উদ্যোগে পুল দুটি সংস্কার করে দিয়েছি।
স্থানীয় সোহরাব মাতবর ও মোস্তফা ঘরামী জানান, পুলটি কয়েক বছর আগে ভেঙ্গে যাওয়ায় মেরামতের ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান মেম্বারের কাছে বহু বার ধরনা দিয়েছি। কিন্তু তাতে কোন কাজ হয়নি। কিন্তু যুবলীগ নেতা মিন্টু তার ব্যক্তিগত উদ্যোগে আমাদের এলাকার পুল দুটি সংস্কার করে দেয়ায় এলাকাবাসীর চলাচলের জন্য খুব উপকার হয়েছে বলে তারা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©Pirojpurnews24.com
Developed By Pirojpur News24